1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট দানুর মার ঘাট সংলগ্ন সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান।
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট দানুর মার ঘাট সংলগ্ন সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান।
আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি।
সাতকানিয়া সদর ইউনিয়নের দানুর মার ঘাট সংলগ্ন একটি সংযোগ সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও অত্র ইউনিয়নের বাসিন্দা আনোয়ারুল আলম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাহিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্মারকলিপিটি গ্রহণ করেন এবং জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুর দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দানুর মার ঘাট সংলগ্ন এই সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা