1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মো. ওমর ফারুক (২৫) নামের এক প্রবাসী যুবকের লা'শ উ'দ্ধা'র করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকার পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. ওমর ফারুক (২৫) নামের এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোঃ শাহাবুদ্দিন স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ
শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকায় একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক, দক্ষিণ রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরের খীল এলাকার মাতব্বর বাড়ির মো. ওসমানের ছেলে। তিনি একজন ওমান প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন সরফভাটার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ফারুক। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা এলাকার পাহাড়ে একটি লিচু বাগানে লুঙ্গি ও টিশার্ট পরিহিত হাত-পা বাঁধা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে জানা যায়, লাশটি নিখোঁজ প্রবাসী ফারুকের।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, নিহত ফারুকের বাড়ি রাঙ্গুনিয়া থানা এলাকায় হলেও মরদেহটি উদ্ধার হয়েছে বোয়ালখালী সীমান্ত থেকে। তাই রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনার ছায়াতদন্ত ও বোয়ালখালী পুলিশকে সহযোগিতা করলেও, আইনগত মূল ব্যবস্থা ও মামলা বোয়ালখালী থানাতেই দায়ের হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা