1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দিনাজপুর বীরগঞ্জে মা'দ'কে'র বি'রু'দ্ধে অ'ভি'যা'ন চলছে চলবেই, সা'জা'প্রা'প্ত ৪ জন কা'রা''গা'রে।
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে।
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
০৭ জুন রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থান হতে মাদক ব্যবসায়ী ও খোরদের আটক এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হলো উত্তর সুজালপুর মোজাহারুলের ছেলে ফারুক হোসেন (৩ মাস), কাজল গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র রায় ছেলে তাপস চন্দ্র রায় (১ বছর), পৌরসভার মাকড়াই মহল্লার আনিস ইসলামের ছেলে মুসিকুল ইসলাম (৩ মাস) এবং কল্যাণী হাটের মৃত নজরুল ইসলামের ছেলে উজ্জল কে (৩ মাস) কারাদণ্ডসহ প্রত্যেক কে ১০০ টাকা জরিমানা করাছে সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বর্মন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদক কারবারি ও খোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সাজাপ্রাপ্ত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা