1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পূর্বধলায় ৪৫০ পিস ই'য়া'বা'স'হ মা'দ'ক কা'র'বা'রি গ্রে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক
পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।
নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ জুন রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ মিয়া জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ও এসআই মো. আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ারটাইট প্যাকেট থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
— মো. আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা