1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
১০০ দিনে হ'ত্যা-অ'প'হ'র'ণ-ধ'র্ষ'ণে'র চিত্র সংসদে তুলে ধরলেন -রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
১০০ দিনে হত্যা-অপহরণ-ধর্ষণের চিত্র সংসদে তুলে ধরলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
১০০ দিনে হত্যা-অপহরণ-ধর্ষণের চিত্র সংসদে তুলে ধরলেন রুমিন ফারহানা
সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুলে ধরে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির অধীনে দেওয়া নোটিশের ওপর দুই মিনিটের বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির অপেক্ষা করছিলেন। তবে তার অনুপস্থিতিতেই বিষয়টি উত্থাপন করতে হচ্ছে।
তিনি বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধের হার উদ্বেগজনকভাবে বেড়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রুমিন ফারহানা জানান, ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ছিল ১২৯টি এবং চুরির ঘটনা ২ হাজার ২১৪টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি।
তিনি আরও বলেন, আলোচিত সময়ে ৭৮ থেকে ১০২ জন ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ছিল ৪৯ থেকে ৭১ জন।
এসব পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থায় রয়েছে, তা এসব তথ্য থেকেই স্পষ্ট হয়।
তিনি বলেন, এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে, বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার বড় অংশ নির্ভর করবে অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে বিষয়টি আরও স্পষ্টভাবে তার সামনে তুলে ধরতে পারতেন বলেও উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, সরকারের সফলতার ৫০ শতাংশ দায় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা