1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সফল বার্ষিক সাধারণ সভা শেষে নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করল আপন ডায়াগনস্টিক সেন্টার।
নিজস্ব প্রতিবেদক
সফল বার্ষিক সাধারণ সভা শেষে নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করল আপন ডায়াগনস্টিক সেন্টার।
এম এ সিদ্দিক ,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থিত আপন ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সকল পরিচালকের সক্রিয় অংশগ্রহণ, মূল্যবান মতামত এবং আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে সভাটি সাফল্যমণ্ডিত হয়।
সভায় গত এক বছরের কার্যক্রম, বিভিন্ন অর্জন, আর্থিক ও প্রশাসনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হোসাইন। সভা শেষে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ আশুতোষ চাকমা, ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক (MD) মোঃ নাজমুল হোসাইন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান দীপু।
এছাড়া প্রশাসনিক পরিচালক হিসেবে ডাঃ মিল্টন ত্রিপুরা, মার্কেটিং পরিচালক হিসেবে দুলাল চন্দ্র বণিক, পরিকল্পনা পরিচালক হিসেবে সাইফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক হিসেবে মোঃ তানভীর হোসেন ও উর্মিলা তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন।
সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে আপন ডায়াগনস্টিক সেন্টার ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। নবগঠিত পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে নতুন সাফল্যের দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা