1
2
| প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পূর্বধলায় ২৫০ পিস ই'য়া'বা'স'হ ৪ মা'দ'ক কা'র'বা'রি গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক
পূর্বধলায় ২৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।
নেত্রকোনার পূর্বধলায় ২৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যায় নেত্রকোনা জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম পূর্বধলা উপজেলার হিরণপুর ইউনিয়নের ইয়ারন এলাকায় অভিযান চালায়। সেখানকার বাসিন্দা নুরুল আমিনের একটি পরিত্যক্ত টিনশেড ঘরের সামনে অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
জান্নাতুল হক নাঈম (২৩): নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার মো. আঞ্জুল হকের ছেলে।
জামাল মিয়া (৩৩): পূর্বধলা উপজেলার ইয়ারন পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
মো. এমদাদ বেপারী (৪০): পূর্বধলা উপজেলার নারান্দিয়া পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
মো. রাকিবুল হাসান মিলন (২২): নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার মৃত এমদাদুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা