1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাণীশংকৈলে পৌর প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
রাণীশংকৈলে পৌর প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।
শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খাদিজা বেগম, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার জাবেদ আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপি'র যুব নেতা মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক,রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, স্কাউট শিক্ষক মমতাজ আলী, পৌরসভার হিসাব রক্ষক শাহজাহান আলী, পৌরসভার স্টাফ ডালিম সহ পৌরসভার অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পৌরসভায় একযোগে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ১ হাজার বনোজ ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হচ্ছে বলে পৌর ইঞ্জিনিয়ার জাবেদ আলী বলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা