1
2
| প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যশোর সদরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
যশোর সদরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
যশোর থেকে মো: মাসুদুর রহমান মিলন
কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী কৃষি পদ্ধতি পৌঁছে দেওয়ার লক্ষ্যে যশোর সদরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় রোববার (১৪ জুন) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কৃষকদের কাছে নতুন প্রযুক্তি পৌঁছে দিতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমীরন বিশ্বাস। তিনি কৃষি খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সুফল তুলে ধরেন।
যশোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক। স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা। তিনি মেলার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষি উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।
তিনদিনব্যাপী এ মেলায় কৃষি বিভাগের বিভিন্ন প্রযুক্তি, কৃষিযন্ত্র, উন্নত বীজ, ফল ও সবজি উৎপাদন পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল এবং কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সেবা ও পরামর্শ তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা