1
2
| প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
উজ্জ্বল বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক হলেন প্রফেসর ড. আসিফ মিজান
নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক হলেন প্রফেসর ড. আসিফ মিজান
নিজস্ব প্রতিবেদক / ঢাকা: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "উজ্জ্বল বাংলাদেশ"-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক প্রফেসর ড. আসিফ মিজান। বিদেশে প্রথম বাংলাদেশি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা এই বরেণ্য ব্যক্তিত্ব সম্প্রতি পোর্টালটির নীতি নির্ধারণী এই পদে যুক্ত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ড. আসিফ মিজানের এই যোগদানে "উজ্জ্বল বাংলাদেশ" পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পোর্টালটির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে উজ্জ্বল বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক রাজিবুল করিম রোমিও বলেন, "প্রফেসর ড. আসিফ মিজানের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী মানুষের অন্তর্ভুক্তি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, বস্তুনিষ্ঠ চিন্তাভাবনা এবং সঠিক দিকনির্দেশনা উজ্জ্বল বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।"
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ড. মিজানের বলিষ্ঠ অভিভাবকত্বে পোর্টালটি গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের সংবাদমাধ্যমে এক নতুন মাত্রা যোগ করবে। এই যাত্রায় তিনি পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা