1
2
| প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নি'খোঁ'জ স্কুলছাত্রের ম'র'দে'হ উ'দ্ধা'র, এলাকাজুড়ে শো'কা'হ'ত।
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোকাহত।
মো. আরফান আলী :
ঠাকূরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপূর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণীর স্কুলছাত্র সারুপের (১২) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে সারুপ নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বুধবার সকাল থেকে ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ প্রায় আট ঘণ্টার টানা অভিযানের পর বুধবার বিকেলে নদী থেকে সারুপের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সারুপ ঠাকূরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ঠাকূরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, "সকাল থেকে ডুবুরী দল উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এদিকে, সারুপের অকাল মৃত্যুতে পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা