1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
নিজস্ব প্রতিবেদক
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদ
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।
সাবেক এই সংসদ সদস্য এবং তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি দুর্নীতির মামলা আদালতে চলমান। পাশাপাশি তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা