1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সং'ঘ'র্ষে কুমিল্লায় যুবক নি'হ'ত
নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালু শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা