1
2
| প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য খাগড়াছড়ির মহালছড়িতে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১০ জুলাই ) দুপুরের দিকে মহালছড়ির ২৪ মাইল এলাকার একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ মাইল এলাকায় অবস্থিত কলেজের ঠিক বিপরীত পাশে এবং মূড়া পাড়ার আগের একটি জঙ্গল থেকে গত কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি অর্ধ গলিত মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহালছড়ি থানা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা অর্ধগলিত নারী মারমা সম্প্রদায়ের হতে পারেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মহালছড়ির থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা