1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার পানবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মসিউর (মাহিন) রহমান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেলে তাহের মাস্টারের বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মসিউর (মাহিন) রহমান হাতিয়াপাড়া এলাকার জহির মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মালেকা (১৮) জানান, নেশার টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেলে ফিরে এসে ঘরের জানালার সঙ্গে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা