1
2
| প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নেত্রকোনায় হে'রো'ই'ন'স'হ দুই মা'দ'ক কা'র'বা'রি আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
নেত্রকোনা প্রতিনিধি: মহিউদ্দিন
নেত্রকোনা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) রাতে নেত্রকোনা পৌরসভার পূর্ব চকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ১. মোঃ ফয়সাল আহম্মেদ ওরফে বাবু (৩১), পিতা: মোঃ আব্দুর রশিদ, সাং: পূর্ব চকপাড়া। ২. মোঃ শাহজাহান ওরফে মেরী শাহজাহান (৫৬), পিতা: মৃত নুরু মিয়া, সাং: পূর্ব চকপাড়া। নেত্রকোনা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে পূর্ব চকপাড়া নূর মসজিদের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃত আসামি ফয়সাল আহম্মেদের কাছ থেকে ৪.৫ গ্রাম ওজনের ২৯ পুরিয়া এবং শাহজাহানের কাছ থেকে ২ গ্রাম ওজনের ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সর্বমোট ৪১ পুরিয়া হেরোইনের ওজন ৬.৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২০,৫০০ টাকা। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২৪, তারিখ: ১৭/০৭/২৬) দায়ের করা হয়েছে। থানা সূত্র জানিয়েছে, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা