1
2
| প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ
মো. সেলিম পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২০ জন কৃষকের মাঝে মোট ৩ মেট্রিক টন রোপা আমান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।
মঙ্গলবার ( ২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উপস্থিতিতে এ বীজ বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে আমরা পাশে আছি। আপনাদেরকে এই আমান বীজ দেওয়া হলো, যেন আপনারা দ্রুত চাষাবাদ শুরু করতে পারেন। কৃষকদের পুনর্বাসনে সরকারি এই প্রণোদনা ও সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।"
অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, আনন্দ জয় চাকমা, আবুল হাসেম। হেডম্যান ও বিভিন্ন স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা