1
2
| প্রকাশের তারিখঃ ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সাভারে বড় ধরনের মাদকবিরোধী অভিযান, উদ্ধার ৪০ কেজির বেশি গাঁজা।
নিজস্ব প্রতিবেদক
সাভারে বড় ধরনের মাদকবিরোধী অভিযান, উদ্ধার ৪০ কেজির বেশি গাঁজা।
সাভার-আশুলিয়া স্টাফ রিপোর্টারঃ মোঃ বাবুল হোসেন
ঢাকার সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে আরিফ, শিমুলসহ আরও ২-৩ জন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে রাত ১২টা ৩৫ মিনিটে র্যাবের কাছে তথ্য আসে যে, কয়েকজন মাদক কারবারি ফুটপাতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ৪০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, পলাতক আসামিরা সংঘবদ্ধভাবে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে সরবরাহ করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে। মামলাটি ২ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা