1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাঁচবিবি থানা পুলিশ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে
নিজস্ব প্রতিবেদক
পাঁচবিবি থানা পুলিশ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪'পিস এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মোঃ সুমন খাঁ (৪৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার নিহনপুর গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে মোঃ সুজন হোসেন (৩৮)। শুক্রবার দুপুরে থানার এসআই আলমগীর কবির, এএসআই হুমায়ূন কবির ও এএসআই আলতাব হোসেন সঙ্গীয় পুলিশ উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নেশার এ্যাম্পুলসহ তাদেরকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা করত এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ২৪'পিস এ্যাম্পুলসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা