1
2
| প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন-
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন-
মোঃ কুতুব উদ্দিন ঢাকা
অদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব মো. আলী হোসেন ফকির এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মহোদয়গণ মহাখালীস্থ সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা ল্যাবরেটরির বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং আধুনিক যন্ত্রপাতি ও ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তাঁরা ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অপরাধ তদন্তে আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ, পরীক্ষার মান ও সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা ল্যাবরেটরির চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ফরেনসিক সেবার বিশেষ গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে বিশেষ পুলিশ সুপার জনাব শম্পা ইয়াসমীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ভারপ্রাপ্ত চিফ কেমিক্যাল এক্সামিনার জনাব নজরুল ইসলামসহ ল্যাবরেটরির অন্যান্য কর্মকর্তাগণ ল্যাবের সার্বিক কার্যক্রম, ফরেনসিক রাসায়নিক পরীক্ষার বিভিন্ন পদ্ধতি এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা