1
2
| প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ মামুনুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট থেকে তাকে গ্রেফতার ও উল্লেখিত পরিমান জাল টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি থানার রণ পাহারারত অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট জাল টাকা লেনদেনের কারবার চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ ওই স্থানে অভিযান চালান। এসময় মামুনুর রশিদ নামের জাল টাকা কারবারিকে আটক করে তার প্যান্টের পকেটে রাখা ১হাজার টাকা মূল্যের ৫টি জাল নোট অথাৎ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাল টাকার নোট কারবারি মামুনুর রশিদকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের সাথে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা