1
2
| প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চুয়াডাঙ্গা মোমিনপুর স্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা মোমিনপুর স্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) মৃত্যু
মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর রেল স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ই আগস্ট) সকাল আনুমানিক ০৯:০০ টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সোয়া ০৯:০০ টার দিকে মিনি খাতুনকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা