1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেন "ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম"
নিজস্ব প্রতিবেদক
নবগঠিত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেন "ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম"
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম।
শনিবার (২২ আগস্ট) ঢাকার ন্যাম ভবনে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী এবং নবগঠিত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়ন, জনকল্যাণ ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন শিক্ষক নিয়োগে কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা।এছাড়া তিনি নবগঠিত জেলা পরিষদের সকলকে ঐক্যবদ্ধভাবে খাগড়াছড়ি গঠনে কাজ করার পরামর্শ দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত সকল সদস্য, জেলা বিএনপি সহ সকল উপজেলা নেতৃবৃন্দ ও ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা