1
2
| প্রকাশের তারিখঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি
মোঃ আবদুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ ও ৭.৮৮ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের মোট পরিমাণ ৭২.৫৬ ঘনফুট, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা চালিয়ে যাওয়ায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা