1
2
| প্রকাশের তারিখঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
লালমনিরহাটে শিশু রিয়ামনি ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে শিশু রিয়ামনি ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন
মিলন কুমার আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধি :
লালমনিরহাটে আট বছর বয়সী শিশু রিয়ামনি ধর্ষণ মামলায় সুজন নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আট বছর বয়সী রিয়ামনি তার মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। লালমনিরহাট আদালত প্রাঙ্গণের সামনে বাসের জন্য অপেক্ষা করার সময় সুজন শিশুটিকে ঘুরিয়ে দেখানোর কথা বলে ফুসলিয়ে কাছের এয়ারপোর্ট এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।
সেখানে শিশুটিকে নির্যাতন করে সুজন। একপর্যায়ে শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)ধারায় সুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ছিল।কোর্ট চত্বরের মতো নিরাপদ স্থানের পাশ থেকে শিশুকে ফুসলিয়ে নিয়ে নির্যাতন করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা