1
2
| প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম-সেবা) পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন শ্রেণিতে পুলিশ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় মো. হাবীবুল্লাহর নাম রয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জননিরাপত্তা ও জনসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা পুলিশের কর্মকর্তারা আশা করছেন, এ স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর বিপিএম-সেবা পদক অর্জনের খবর প্রকাশের পর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা