1
2
| প্রকাশের তারিখঃ ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, মায়ের আহাজারি
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, মায়ের আহাজারি
মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর:
দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রশান্ত রায় ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছেন তার মা এবং পরিবারের সদস্যরা। তাদের কান্নায় ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় লোকজন সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর আসল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা