1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পোরশায় স্থানীয়দের সহায়তায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
পোরশায় স্থানীয়দের সহায়তায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি, নওগাঁ।
নওগাঁর পোরশায় স্থানীয় জনগণের সহায়তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে পাকা সড়কে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পোরশা উপজেলার বড়গ্রাম শাহুপাড়া এলাকার মো. ইউসুফ আলী (৩৮), সাপাহার উপজেলার তিলনা অনাথপুর এলাকার মো. ইমরান নাজিম (২৩) এবং পোরশা উপজেলার বড়গ্রাম গড়াকান্দর এলাকার মো. ফারুক হোসেন (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১০০ মিলিগ্রাম মাত্রার মোট ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা