1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গাইবান্ধায় এইচএসসিতে পাসের হার ৩৮.৮০ শতাংশ, শূন্য পাস দুই কলেজে
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় এইচএসসিতে পাসের হার ৩৮.৮০ শতাংশ, শূন্য পাস দুই কলেজে
মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গাইবান্ধা জেলায় পাসের হার ৩৮ দশমিক ৮০ শতাংশ। এ বছর জেলার মোট ১৫ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২৯ জন। জিপিএ-৫ অর্জন করেছে ১৭৩ জন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
জেলার ফলাফলে সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান দুটি হলো ফকিরহাট মহিলা কলেজ, পলাশবাড়ী এবং জুমারবাড়ী মহিলা কলেজ, সাঘাটা।
ফকিরহাট মহিলা কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুজনই অকৃতকার্য হয়েছে। অপরদিকে জুমারবাড়ী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও সে পাস করতে পারেনি।
এতে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে।
জেলার সামগ্রিক ফলাফল ও শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর চিত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও ফলাফল মূল্যায়নের বিষয়টি সামনে নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা