1
2
| প্রকাশের তারিখঃ ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (পহেলা অক্টোবর) রাত সাড়ে ৮ ঘটিকায় উপজেলার কেন্দ্রীয় ও সর্ববৃহৎ মন্দির "শ্রী শ্রী রক্ষা কালি মন্দির"-এর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির কাছে নগদ অর্থ প্রদান এবং বিভিন্ন পরিবারের মাঝে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা, পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরিদর্শন শেষে বিএনপির নেতারা বলেন, এবারের পূজা উদযাপন সুন্দরভাবে সমাপ্ত করতে বাঘাইছড়ি বিএনপি বদ্ধপরিকর। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিএনপি'র সজাগ দৃষ্টি রয়েছে, উপজেলার প্রতিটি পূজা মন্দিরে বিএনপির পক্ষ থেকে সেচ্ছাসেবক টিম নিয়োজিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা