1
2
| প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাতিজার দা*য়ের কো*পে চাচা গুরুতর আ*হ*ত
নিজস্ব প্রতিবেদক
ইন্দুরকানীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত
মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ধীরেন্দ্র নাথ বৌদ্ধ তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন,এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ সুপারি গাছ নিজেদের দাবি করে সুপারি পাড়তে নিষেধ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে উত্তেজিত হয়ে সোহাগ তার হাতে থাকা দা দিয়ে ধীরেন্দ্র নাথকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ধীরেন্দ্রনাথকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ জানান, “আমি আমার জমির ভিতরে সুপারি পাড়ছিলাম। হঠাৎ ভাতিজা এসে গাছ নিজেদের দাবি করে বাধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে উপরর্যুপরি কোপায়।
অভিযুক্ত সোহাগ বৌদ্ধকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেও কথা না বলে কেটে দেন।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা