1
2
| প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :
'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালের দিকে র্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ।
এসময় সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহির, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল প্রমুখ বক্তব্য রাখেন।
দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ার বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাহাড়ে ভূমি ধ্বসের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস না করার জন্য আহ্বান জানান তিনি।
এর আগে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান'র নেতৃত্বে এক র্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে ফ্রীডম স্কোয়ারে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দীপু, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো. আজগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো.রুহুল আমিন ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.হারুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা