1
2
| প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
"বিএনপির জন্য নয় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন দরকার"
নিজস্ব প্রতিবেদক
বিএনপির জন্য নয়, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন দরকার: ফখরুল
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটি মানুষ নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।
নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশে করে তিনি বলেন, ‘পিআর (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা মেনে নেবে না এই কারণে তারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করবেন। আমাদের একটাই ভয় এর ফলে যেন নির্বাচন বন্ধ না হয়ে যায়।’
ভারাক্রান্ত হয়ে তিনি বলেন, ‘এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করছে এই সরকার এত দাবিদাওয়া পূরণ করবে কীভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন।’
শিক্ষকদের দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘শিক্ষকদের দাবি-দাওয়া ন্যায়সঙ্গত। নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের সব সমস্যার সমাধান হবে।’
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা