1
2
| প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিনে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিনে দোয়া মাহফিল
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বাদ আছর মারিশ্যা ইউনিয়ন ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মারিশ্যা ইউনিয়ন বিএনপি ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ওমর আলীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতী সোলাইমান খাঁন।
আয়োজকরা জানান, মোঃ ওমর আলী উপজেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার জন্মদিনে দোয়া মাহফিলের মাধ্যমে নেতা ও কর্মীরা কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা