1
2
| প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মোটরসাইকেলে বান্দরবান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেলে বান্দরবান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।
মোঃ ওমরফারুক(সানি), পাবনা জেলা প্রতিনিধি:
ফেনীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ (অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ সাগর। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর ইউনিয়নের মনি সরকারের ছেলে। তাঁর আবাসন ব্যবসা রয়েছে। পাবনা থেকে মোটরসাইকেলে করে তিনি বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন। সাগরের সঙ্গে আরও তিনটি মোটরসাইকেলে তাঁর তিন বন্ধু ছিলেন হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চারটি মোটরসাইকেলে চার যুবক পাবনা থেকে বেড়াতে বান্দরবান যাচ্ছিলেন। তাঁরা ফেনীর লেমুয়া কসকা এলাকায় পৌঁছালে সড়কে ইউনটার্ন নেওয়ার জন্য ঘোরেন। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মোহাম্মদ সাগরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় সাগর গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মোহাম্মদ সাগরের সঙ্গে থাকা আরেক বন্ধু মো. সেলিম রেজা বলেন, পাবনা থেকে গতকাল সোমবার বিকেলে তাঁরা রওনা হয়েছিলেন। এরপর কুমিল্লার একটি হোটেলে তাঁরা রাত যাপন করেন। সকালে সেখান থেকে বের হয়ে বান্দরবান যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, নিহত সাগরের দুই ভাই ঢাকায় থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে লাশ দাফনের জন্য বাড়ি নিয়ে যাবেন।
ফেনীর হাইওয়ে মুহুরিগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা