1
2
| প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নিরাপদ সড়কের দাবিতে লোহাগাড়ায় লিফলেট বিতরণ ধারাবাহিক আন্দোলনের অংশ
নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সড়কের দাবিতে লোহাগাড়ায় লিফলেট বিতরণ ধারাবাহিক আন্দোলনের অংশ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করে নিরাপদ সড়কের দাবিতে লোহাগাড়ায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর ) বিকেলে লোহাগাড়া উপজেলা সদরের বিভিন্ন স্থানে পাশাপাশি পদুয়া স্টেশনে এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
লিফলেটে উল্লেখ করা হয়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের প্রাণরেখা। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও সরু সড়কের কারণে ধারাবাহিক দুর্ঘটনা ও ভয়াবহ যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
অতএব, জনজীবনের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এই মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি লোহাগাড়ায় মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন প্রচারণা কার্যক্রম জোরদার হয়েছে, যা এলাকাজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত জনতা বলেন, এই মহাসড়ক শুধু দক্ষিণ চট্টগ্রামের নয়, এটি জাতীয় স্বার্থের একটি সড়ক। তাই জনগণের প্রাণ ও দেশের অর্থনীতির স্বার্থে অবিলম্বে ৬ লেন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
পরিবেশ কর্মীদের মতে, আমরা মহাসড়ক ৬ লেনের বিরুদ্ধে নই, প্রতিটি মুহূর্তে দূর্ঘটনায় স্বজন হারানোর বেদনা লোহাগাড়াবাসী সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এশিয়ার সর্ববৃহৎ হাতি প্রজনন কেন্দ্র লোহাগাড়া চুনতি অভয়ারণ্য এলাকা অক্ষত রেখে মহাসড়ক সম্প্রসারণ করা হউক, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মহাসড়ক সম্প্রসারণে অভয়ারণ্য এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা টানেল সড়ক করারও পরামর্শ দেন পরিবেশ কর্মীরা।
স্থানীয় জনগণও এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ৬ লেন বাস্তবায়ন হলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা হবে আধুনিক ও নিরাপদ, দেশের জন্য হবে অপার সম্ভাবনাময় একটি মহাসড়ক।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা