1
2
| প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁদপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পথসভা ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পথসভা ও গণসংযোগ
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই পথসভায় তিনি স্থানীয় জনগণের কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকই হচ্ছে পরিবর্তনের প্রতীক। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে থাকবে আদর্শ, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার সমন্বয়। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্মই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার মাধ্যমে আমরা গড়তে চাই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।”
দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত— উল্লেখ করে তিনি বলেন, “এই পরিস্থিতি পরিবর্তনে জনগণকেই এগিয়ে আসতে হবে। তাই আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।”
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডা. ওমর ফারুক, সহ-সভাপতি মো. শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ প্রমুখ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুবক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পথসভা শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা