1
2
| প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে মাঠে নেমে যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে মাঠে নেমে যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
রংপুর
‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সময় রংপুরের পীরগাছা থেকে যুবলীগ নেতা আমজাদ হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক আমজাদ হোসেন উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া এলাকার আনসার আলীর ছেলে। তিনি কৈকুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন আমজাদ হোসেন। খবর পেয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে আমজাদের উসকানিমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে এ কর্মসূচি ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা