1
2
| প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটে সন্ধ্যার পর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে একটি বাসে আগুন দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এই ঘটনায় হতাহতের বিষয় এখনো কোনো তথ্য নেই বলে জানান এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা