1
2
| প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নেত্রকোনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ জব্দ
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ জব্দ
মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল এমসি ডুয়েলস ও এক বোতল আইস ভদকা ব্র্যান্ডের ভারতীয় মদ। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮৭ হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের মহেষখোলা নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল দুটি ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ সক্ষম হয় বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা