1
2
| প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দাগনভূঞা নিরাপদ সড়ক চাই এর নেতৃ বিন্দ উপজেলা নির্বাহী অফিসারের সাথে মত বিনিময় সভায় ১০ দাবি।
নিজস্ব প্রতিবেদক
দাগনভূঞা নিরাপদ সড়ক চাই এর নেতৃ বিন্দ উপজেলা নির্বাহী অফিসারের সাথে মত বিনিময় সভায় ১০ দাবি।
ফেনীর জেলা প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার পক্ষ থেকে
সড়ক দুর্ঘটনায় রোধে সডকে শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যান মূলক ১০ টি দাবি বুধবার দাগনভূঞা পৌর প্রশাসক ও নির্বাহী অফিসার শাহীদুল ইসলামের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। উল্লেখ যোগ্য দাবি গুলো হচ্ছে জনসাধারণ কে সচেতন করার জন্য নিরাপদ সড়ক চাই এর ট্রেনিং ইনস্টিটিউটের জন্য জায়গায় বরাদ্দের, সচেতন মুলক প্রচারণার জন্য স্হায়ী বিলবোর্ড স্হাপন, সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য একজন সার্জন সহ ট্রাফিক পুলিশ প্রয়োজন, সড়কে যানযট নিরসনের জন্য দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে সি এন জি স্টান্ড সরিয়ে নেয়া দরকার, রোদ বৃষ্টির সময় ব্যবহারের সুবিধার্থে দাগনভূঞা ফুট ওভার ব্রীজ টির উপরে ছাউনি এবং গ্রিরিল করে দেয়ার দাবি জানাচ্ছি,
বাজারে গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক ডাক বাংলা এবং পুরাতন থানা সড়ক টি আর সি সি ডালাই করে মেরামত করার দাবি জানাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিং দেয়ার দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, কার্যকরী সদস্য গোলাম রসুল মেনন, মোঃ জহির, এমরান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে নিরাপদ স্মরনীকা উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা