1
2
| প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কুমিল্লায় র্যাবের অভিযানে সাড়ে ৫২ কেজি গাজাসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় র্যাবের অভিযানে সাড়ে ৫২ কেজি গাজাসহ আটক-২
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যটারি চালিত অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়।
শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার হরিনধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব।
আটককৃত আসামিরা হলেন, মোঃ আলম (৩৮) ও মোঃ ইমরান (২৮)। আটককৃত মাদক কারবারি মোঃ আলম (৩৮) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে এবং মোঃ ইমরান (২৮) কুমিল্লার বুড়িচংয়ের সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত. ওলিউল্লাহর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার বুড়িচং উপজেলার হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যটারি চালিত অটোরিকশা (মিশুক) জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটককৃত আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা