1
2
| প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মাগুরায় খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
মাগুরায় খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি:-সার ডিলার নিয়োগ নীতিমালা ২০২৫ এর পাশাপাশি সাব ডিলার (খুচরা বিক্রেতা) পুনর্বাহাল রাখার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সার ব্যবসায়ী বিশ্বজিৎ চক্রবর্তী, মোঃ মতিয়ার হোসেন, মোঃ তারিকুল ইসলাম, নির্মল কুমার সাহা, কামাল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা যারা খুচরা ব্যবসায়ী আছি, আর যদি সার বিক্রয় না করতে না পারি তাহলে আমরা পথে বসে যাবো কারণ কৃষকদের কাছে আমাদের অনেক পাওনা রয়েছে। আমরা সরকারকে জামানত দিয়ে বৈধভাবে ব্যবসা করে আসছি। এখন ২০২৫ সালের নীতিমালায় আমাদের খুচরা সার ব্যবসায়ীদেরকে ২০২৬ সালের মার্চ মাস থেকে বাতিল ঘোষণা করা হবে মর্মে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা মাগুরা জেলার সকল সার ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, খুচরা সার ব্যবসায়ীদের পুনঃবহাল রেখে আগের মত স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দেবেন বলে আশা রাখছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন জেলার খুচরা সার বিক্রেতারা।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা