1
2
| প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আর কোনো চাঁদাবাজ, জুলুমবাজ, ফ্যাসিস্টদের ছাড় দেওয়া হবে না: সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
আর কোনো চাঁদাবাজ, জুলুমবাজ, ফ্যাসিস্টদের ছাড় দেওয়া হবে না: সাদিক কায়েম
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আর কোনো চাঁদাবাজ, জুলুমবাজ, ফ্যাসিস্টকে ছাড় দেওয়া হবে না। সেটি হোক পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বা ঢাকায়।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি শহরের আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, পাহাড় থেকেই তৈরি হবে আগামীর নেতৃত্ব। পাহাড়ে চাঁদাবাজি, নৈরাজ্যকারী ফ্যাসিস্ট তৈরি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিটি মানুষকে আবু সাইদ হয়ে উঠতে হবে বলে তিনি মন্তব্য করেন। কোনো ফ্যাসিস্টের ঠাঁই বাংলার মাটিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এতে তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, যে কোনো অন্যায়ে চুপ করে না থেকে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি মাদরাসায় অধ্যয়নরত সময়ের বিভিন্ন স্মৃতি চারণ করে বায়তুল শরফ মাদরাসা থেকে এদেশের নেতৃত্ব গড়ে উঠবে এবং এই মাদরাসা নিয়ে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র হয়েছিল বলে উল্লেখ করে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে আরও দায়িত্বশীল হয়ে উঠার আহ্বান জানান তিনি।
এসময় মাদরাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল সংসদ সহ সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, খাগড়াছড়ি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদরাসাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট তুলে দেন স্থানীয়রা। এসময় মোটরসাইল বহরে চট্টগ্রাম হয়ে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গায় পথসভায় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা