1
2
| প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বটতলী স্কুল মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৬ নভেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় পশুপালকদের মধ্যে বিভিন্ন টিকা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌস মিয়া, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সীয়ম্বর চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমকে ঘিরে স্থানীয় পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা