1
2
| প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে শুরু করেছে
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে শুরু করেছে
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা (২৭-১১-২০২৫) চুয়াডাঙ্গার তাপমাত্রা কমতে শুরু করেছে।
আজ ২৭ নভেম্বর সকাল ৯ টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯ টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর ৩ ঘন্টা আগে সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের
ইনচার্জ জামিনুর রহমান জানান,গত এক সপ্তাহ তাপমাত্রা একই আছে ১৪ ডিগ্রি থেকে ১৫,১৬ ডিগ্রিতে ওঠা নামা করছে। তিনি আরো জানান, ৩ রা ডিসেম্বর থেকে তাপমাত্রার পারদ নামা শুরু করবে তার সঙ্গে বাড়বে শীতের দাপট।
এদিকে সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে ভোর ও রাতের শীত অনুভূত অনেক বেশি। এদিকে পথচারী রবিউল ইসলাম জানান,শীত বাড়ার সাথে সাথে আমাদের মত নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সমাজে অসৎ রাজনৈতিক নেতাদের কারণে শীতবস্ত্র প্রকৃত হকদাররা পায় না। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গায় শীত বাড়তে শুরু করেছে। তাপমাত্রা নিচের দিকে নামছে। আগামী বছর জানুয়ারি মাসের ৭ তারিখের পর থেকে চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে। তখন হাড় কাপানো শীত অনুভূত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা