1
2
| প্রকাশের তারিখঃ ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাজেকে বিজিবির টহল গাড়ি খাদে, আহত ২
নিজস্ব প্রতিবেদক
সাজেকে বিজিবির টহল গাড়ি খাদে, আহত ২
জেলা প্রতিনিধি
খাগড়াছডি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন বিজিবি সদস্য আহত হন।
আহতরা হলেন- মো. মোয়াজ্জেম ও রাকিব। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
বিজিবি সূত্র জানায়, আহত মোয়াজ্জেমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, শিজকছড়া এলাকায় টহল গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে দুইজন বিজিবি সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা