1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
লালমনিরহাট-৩ আসনে প্রার্থী বদলালো জামায়াত, নতুন প্রার্থী অ্যাডভোকেট তাহের
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট-৩ আসনে প্রার্থী বদলালো জামায়াত, নতুন প্রার্থী অ্যাডভোকেট তাহের
মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-৩ (সদর) আসনে আবারও প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হারুন অর রশীদকে সরিয়ে নতুন প্রার্থী করা হয়েছে লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট আবু তাহেরকে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীলদের সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন। বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ নেতৃত্বের প্রতীক অ্যাডভোকেট আবু তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করতে নির্বাচনী তৎপরতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।
এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হেভিওয়েট প্রার্থী ও দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। ২০০১ সালে তিনি এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।
নব্বইয়ের পর লালমনিরহাট-৩ আসনে জামায়াতের অতীত রেকর্ড খুব শক্তিশালী নয়; ১৯৯১ ও ১৯৯৬ সালে অংশ নিয়ে দলটি চতুর্থস্থানে ছিল। এবার নতুন প্রার্থী দিয়ে মাঠে নেমে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায় জামায়াতে ইসলামী।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা