খাগড়াছড়িতে আসনে ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়িতে আসনে ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক ও মো. আনোয়ার সাদাত প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
এতে বিএনপির আবদুল ওয়াদুদ ভুঁইয়া (ধানের শীষ), স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান (ফুটবল), বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. এয়াকুব আলী (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙল), ইসলামী আন্দোলনের মো. কাউসার-(হাত পাখা), স্বতন্ত্র জিরুনা ত্রিপুরা (কলস), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট), গণঅধিকার পরিষদ এর দীনময় রোয়াজা (ট্রাক), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা (হারিকেন) বরাদ্দ দেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম (আপেল) বরাদ্দ দেওয়া হয়।
এর আগে, খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
গত ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়ন যাচাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বোচনের ভোটের মাঠে থাকছেন ১১ জন।
আপনার মতামত লিখুন :