কুড়িগ্রামে অদম্য জুলাই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের মিছিল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
কুড়িগ্রামে অদম্য জুলাই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের মিছিল
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে "অদম্য জুলাই" কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।
এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, অভ্যুত্থানে নিহত সকল শহীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :